ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে চার্জশিটের আবেদনের প্রেক্ষিতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরসহ পাঁচ জনকে এ মামলাটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) চার্জশিট ভুক্ত হওয়ায় হাসান আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী মামুনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে বাকি পাঁচ আসামিকে অব্যাহতি দেন। এছাড়া মামলাটির চার্জ গঠনের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন।
নুরু বাদে অব্যাহতি পাওয়া বাকি আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
মঙ্গলবার একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামুন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাবির ইসলামিক স্টাডিস বিভাগের এক শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন। এরপর গত ১৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা মামলায় হাসান আল মামুনকে অভিযুক্ত করে এবং নূরসহ পাঁচ আসামিকে অব্যাহতি দেয়ার কথা বলে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সঙ্গে বাদীর পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত বছরের ৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বাদীকে তার লালবাগের বাসায় যেতে বলেন হাসান আল মামুন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন বাদী অসুস্থ হয়ে পড়েন।
একই বছরের ১২ জানুয়ারি আরেক আসামি নাজমুল হাসান সোহাগের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বাদী। এরপর থেকে আসামি হাসান আল মামুন আত্মগোপন করেন। এরপর মামুনের সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা বলে ৯ ফেব্রুয়ারি সকালে বাদীকে চাঁদপুরে নিয়ে যাওয়া হয়। চাঁদপুর পৌঁছানোর পর মামুনকে দেখতে না পেয়ে বাদীর সন্দেহ হয়। ওইদিন বিকেলে ভুক্তভোগী নারীকে নিয়ে ঢাকায় ফেরার জন্য লঞ্চে ওঠেন সোহাগ। লঞ্চের কেবিনে তাকে আবারও ধর্ষণ করা হয়। গত বছরের ২৯ মে সোহাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ওই নারীর ফোন নম্বর ছড়িয়ে দেয়।
এ বিষয়ে গত বছরের ২০ জুন নুরুল হক নুরকে মৌখিকভাবে বিষয়টি জানান ভুক্তভোগী। নুরু তাকে আশ্বস্ত করেন। গত বছরের ২৪ জুন নুর বাদীকে নীলক্ষেতে দেখা করার জন্য ডেকে ‘বাড়াবাড়ি’ করতে নিষেধ করেন এবং কথা না শুনলে হেয়-প্রতিপন্ন করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

০