ডেস্ক রিপোর্ট: প্রায় দেড় বছর পর টেস্ট দলে ডাক পেয়েও সুযোগটা যেন কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। মিরপুর টেস্টে ওপেনিংয়ে নেমে রানের খাতাই খুলতে পারলেন না তিনি। চার বল মোকাবিলা করে এ স্টাইলিশ ওপেনার ফিরেছেন শূন্য রানে। গ্যাব্রিয়েলের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন সৌম্য। তা লুফে নেন কাইল মেয়ার্স।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরির কারণে মিরপুর টেস্টের বাংলাদেশ দলে সুযোগ পান সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্ট হেরে দল ব্যাকফুটে। এমন সময় সাকিবের ইনজুরির খবর দলের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসলেও সৌম্যর জন্য সেটা ছিলো নিজেকে প্রমাণের সুযোগ।
মিরপুর টেস্টের আগে সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওই টেস্টে সৌম্য দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ৩২ রান।
ওয়ানডেতে ভালো করলেও সৌম্যর টেস্ট ক্যারিয়ারটাও খুব ঝলমলে নয়। মিরপুর টেস্ট বাদে ১৫ টেস্টে ২৯.২১ গড়ে করেছেন ৮১৮ রান। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করা ১৪৯ রানই এখনো সৌম্যর টেস্ট ক্যারিয়ারের হাইলাইটস হয়ে আছে।
টেস্টে এই একটিই সেঞ্চুরি বাঁহাতি ব্যাটসম্যানের। টেস্টে বোলিংয়ে সৌম্য পেয়েছেন ৩ উইকেট।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন সৌম্য। এখন দেখার অপেক্ষা দ্বিতীয় ইনিংসে কী করেন তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!