ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশের সব মানুষের ডিজিটাল সুরক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন। বিশ্বের বহু দেশে এ আইন আছে জানিয়ে মন্ত্রী বলেন, এর অপপ্রয়োগ রোধে সরকার সতর্ক দৃষ্টি রাখছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শনিবার সন্ধ্যায় শামীম আহমেদ সম্পাদিত ‘শেখ হাসিনা: ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ সচিত্র গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘দেশে-বিদেশে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি করোনার টিকা নিয়েও নানা অপপ্রচার চলেছে। টিকা সময়মতো আসবে না বলার পর যখন এসে গেল, তখন বলা হলো এটি ক্ষতিকর। তারপর এখন অপপ্রচারকারীরাই গোপনে-প্রকাশ্যে টিকা নিচ্ছেন।’
‘দেশের অভ্যন্তর থেকে এবং বিদেশে বসেও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে নিজের পরিচয় গোপন রেখে অন্যের চরিত্র হনন করা হচ্ছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেধরা গুজব ছড়িয়ে কতজনকে হত্যা করা হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে তো একটা আইনের প্রয়োজন। সেটিই ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনটি দেশের সব মানুষের জন্য।’
লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, গৃহিণী, চাকরিজীবী, কৃষক, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ সবার ডিজিটাল নিরাপত্তার জন্য এবং দেশের স্বার্থে সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য এ আইন ব্যাখ্যা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আইনের চোখে দোষ করলে তিনি গ্রেপ্তার হন, কিন্তু জেলখানায় কারও মৃত্যু কখনো কাম্য নয়। সে জন্য আমিও ব্যথিত। কিন্তু এ আইনের প্রয়োজন আছে। এবং এ আইন শুধু বাংলাদেশে নয়, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়াতেও আছে। এমনকি সমগ্র ইউরোপীয় ইউনিয়নেও একটি ফ্রেমওয়ার্কের আওতায় নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেওয়া হয়।’
যেসব দেশের রাষ্ট্রদূতেরা এ নিয়ে বিবৃতি দেন, তাঁদের দেশেও এ আইন আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তবে আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়। এ বিষয়েও আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’ বিজ্ঞপ্তি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!