হাসান আলী নিজের ওভার শেষে সীমানার কাছে যেতেই গ্যালারি থেকে চিৎকার,‘হাসান আলী...হাসান আলী।’ হাত নেড়ে জবাব দিলেন পাকিস্তানের পেসার। আরেক পেসার শাহীন শাহ আফ্রিদির জন্যও এমন উল্লাস। বাঁহাতি পেসারও হতাশ করেননি। আবার বাবর আজম যখন ব্যাটিং করছিলেন তার নামে সরগোল।
মিরপুরে এসে পাকিস্তানের ক্রিকেটাররা নিজ দেশের স্বাদই পাচ্ছে। পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান এতটাই অভিভূত যে তার মনে হচ্ছে, নিজেদের দেশেই খেলছেন তারা!
পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচে স্টেডিয়ামে কিছু বাংলাদেশি দর্শক পাকিস্তানের পতাকা উড়িয়ে সমর্থন করেন। বাবর আজমদের জন্য গলা ফাঁটিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন। খেলা শেষে পতাকা হাতে উল্লাসে মেতে উঠেন। গণমাধ্যমে একাধিক দর্শক, পাকিস্তানের প্রতি নিজেদের সমর্থন, ভালোবাসা প্রকাশ করেন।
তাদের এই অকুণ্ঠ সমর্থনে পাকিস্তানি ক্রিকেটাররা অভিভূত। প্রথম ম্যাচের আগে বাংলাদেশের টিম বাস মাঠে ঢোকার সময় দুয়ো দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকে। আর পাকিস্তানের টিম বাসকে স্বাগত জানায় হাত নাড়িয়ে, সালাম দিয়ে। স্বাগতিক দেশের বিপক্ষে সফরকারী দলের হয়ে এমন সমর্থন গোটা বিশ্বেই বিরল।
এসব দেখে রীতিমত অবাক ফখর জামান। দ্বিতীয় টি-টোয়েন্টির পর পাকিস্তান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘এত সমর্থন পাবো, আমার তো বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালে এখানে এসেছিলাম। কিন্তু এতোটা সমর্থন, দর্শক পাকিস্তানের জন্য দেখিনি। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। সত্যিই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে।’
'আমরাও উইকেট নিলে, ভালো শট খেললে, আমাদেরও সমর্থন দিচ্ছে, যতটা সমর্থন বাংলাদেশের ক্রিকেটারদের মিলছে। বাংলাদেশের দর্শকও আমাদের সমর্থন করছে। দারুণ খুশির ব্যাপার।' – যোগ করেন ফখর।
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে খুলনা থেকে আসা এক বাংলাদেশি দর্শক বলেছিলেন,‘দল সাপোর্ট করা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিছু সমর্থন খেলোয়াড়ের জন্যও হয়। বাংলাদেশের খেলোয়াড়ের প্রতি অনেকেই আস্থা হারিয়ে ফেলেছে। বাংলাদেশে কিন্তু পাকিস্তানের জন্য ৩০-৪০ শতাংশ সাপোর্টার আছে। সেই হিসেবে ব্যক্তিগত সাপোর্টার আছে। আমি বাংলাদেশি হলেও পাকিস্তানকে সাপোর্ট করি।’

০