দেশে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই গণতন্ত্রের চর্চা করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই নিয়মিত সম্মেলনের আয়োজন করে। পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।
‘আই এম নট এ পারফেক্ট লিডার’—জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুলত্রুটি হতে পারে। বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে।
বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ২৪ তারিখ থেকে সরে গিয়ে ৩০ ডিসেম্বর তাদের কর্মসূচি নির্ধারণ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ।
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!