মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট মানুষের দুর্ভোগ লাঘবে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
শুক্রবার (৭ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পরামর্শ দেন তারা। সেই সঙ্গে নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট দূর করতে দুর্নীতি ও চুরি থামানো দরকার। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা খবরের কাগজকে এসব তথ্য জানিয়েছেন।
বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের ‘থিংক ট্যাঙ্ক’ নামে পরিচিত উপদেষ্টা পরিষদের একাধিক নেতা দুর্নীতি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদক্ষেপ নিতে অনুরোধ করেন। এ সময় সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। কোনো কোনো নেতা বেনজীর আহমেদের ব্যাপারে গৃহীত পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
জানা গেছে, একজন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক কারণে বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমস্যা হচ্ছে ঠিক আছে। কিন্তু দুর্নীতি ও চুরির সঙ্গে তো কোনো আন্তর্জাতিক সম্পর্ক নেই। ওই উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী যে পরিকল্পনা বা সিদ্ধান্ত দেন মাঠপর্যায়ে আমলাদের কাজে তার প্রতিফলন হয় না। ওপর থেকে নিচ পর্যন্ত পার্থক্য দেখা যায়।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মূল্যস্ফীতির কারণে সৃষ্ট মানুষের কষ্টের বিষয়টি তুলে ধরেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের কয়েকজন নেতা। তারা মূল্যস্ফীতি কমাতে সরকারকে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বৈঠকের শুরুতে দলীয়প্রধান শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তৃতা করেন। তিনি প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ চান। যেসব নেতা বক্তৃতা করেন, তাদের সবাই মূল্যস্ফীতির কথা উল্লেখ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে মূল্যস্ফীতি বেশি। এর অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে গমের মূল্যবৃদ্ধি। আর এটা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। ধানের উৎপাদন ভালো হওয়ায় খাদ্যের ওপর চাপ কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
একজন উপদেষ্টা মূল্যস্ফীতির বিষয়ে বলেন, সমাজে তিনটি পক্ষ। একটি হচ্ছে বাজারের সরবরাহকারী। তারাই মূল্যস্ফীতির মূল সুবিধাভোগী। ভোক্তাদের সবাইকে কম-বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে। এর মধ্যে এক শ্রেণি টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে পারছে। বড় লোকদের সমস্যা নেই। বাকিরা খুব কষ্টে আছেন।
আইএমএফের চাহিদা মেনে কৃষিতে ভর্তুকি কমানোর পথে সরকার হাঁটেনি বলে উপদেষ্টারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সদস্য শিক্ষায় বরাদ্দের বিষয়ে বলেন, এই টাকা যদি শুধু বেতন-ভাতা ও ভবন নির্মাণের পেছনে ব্যয় করা হয় তাহলে তা কাজে দেবে না। প্রকল্পের কাজের ধীরগতির বিষয়েও কথা বলেন নেতারা। তাদের কেউ কেউ ব্যাংকের টাকা থেকে সরকারকে বেশি ঋণ না নেওয়ার পরামর্শ দেন।
বৈঠকের শুরুতে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আমরা অর্জন করতে পেরেছি। এই আস্থার জায়গাটা এখনো রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি।’
তিনি বলেন, নির্বাচনই যেন না হয় সে জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল। নির্বাচন করা যাবে না, এ ধরনের একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। সে জন্য বিরোধী দল নির্বাচনে আসেনি। কারণ তারা জানত, নির্বাচন তো হবেই না। কাজেই ইলেকশনে আসবে না।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে বদলে গেছে, এটা যে বদলে যাওয়া বাংলাদেশ, সেটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সে ক্ষেত্রে আপনাদের (উপদেষ্টা পরিষদ সদস্য) পরামর্শ, আপনাদের বক্তব্য এগুলো জানা দরকার। ব্যস্ততার কারণে আগের মতো ঘন ঘন মিটিং করা এখন আর সম্ভব হয় না।
গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দিয়ে একটি টিম গঠন করে দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি। ওই টিমের সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আমরা অর্জন করতে পেরেছি। এই আস্থার জায়গাটা এখনো রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি।’
০
দুর্নীতি ও চুরি থামাতে হবে: আ'লীগের উপদেষ্টা পরিষদ