ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় তিন পথচারীর মৃত্যু হয়েছ। আগে যাওয়া নিয়ে দুই বাসের মধ্যে প্রতিযোগিতার এক পর্যায়ে একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিন পথচারী।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে আবু বকর সিদ্দিক (২০), রংপুরের কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের প্রয়াত মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাঁদপুরের উত্তর মতলব থানার উদমদি গ্রামের প্রয়াত নকুল সরকারের ছেলে সজীব সরকার (২৮)। ওহিদুল ও সজীব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে আগে যাওয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের দুটি বাস। এক পর্যায়ে বোরাক পরিবহনের বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় হোমনা সুপার সার্ভিসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক পরিবহনের বাসের পেছন দিকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের জন্য বোরাক পরিবহনের পেছনে থাকা তিন পথচারী গুরুতর আহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী বাস দুটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, বাস দুটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!