ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কর্মরত মুসলিম নারী সদস্যরা এখন থেকে ডিউটিতে থাকা অবস্থায় মাথায় স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা।
সম্প্রতি দেশটির সামরিক বাহিনী তাদের ড্রেস কোড সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে মুসলিম এক নারী সেনা কর্মকর্তার দীর্ঘ তিন বছরের লড়াই। ওই নারী কর্মকর্তার নাম মেজর ফাতেমা আইজ্যাক। তিনি দেশটির একটি সামরিক হাসপাতালের প্যাথলজিস্ট হিসেবে কর্মরত আছেন।
মেজর ফাতেমা আইজ্যাক ২০১৮ সালে সেনাবাহিনীর পোশাকের পাশাপাশি মাথায় হিজাব পরিধান করেন। এরপর সেনাবাহিনীর অফিসিয়াল ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে মেজর ফাতেমার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা হয়।
২০১৯ সালে লিগ্যাল রাইটস গ্রুপ (এলআরসি) নামে একটি মানবাধিকার সংস্থা মেজর ফাতেমার পক্ষে আইনি লড়াইয়ে এগিয়ে আসে।
এরপর গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার রাজধানীর কেপ টাউনের কাছের একটি সামরিক আদালত মেজর ফাতেমার বিরুদ্ধে মামলা তুলে নেয়। মামলা তুলে নিলেও দেশটির সেনাবাহিনী তাদের পোষাকসংক্রান্ত নীতিতে কোন বড় ধরনের পরিবর্তন আনেনি। শুধুমাত্র মেজর ফাতেমাকে দায়িত্ব পালনের সময় মাথায় একটি কালো রঙের কাপড় পরার অনুমতি দেয়, তবে এতে কান ঢেকে রাখা যাবে না।
এই রায়ের পর মেজর ফাতেমার পক্ষে এলআরসি দেশটির বৈষম্য নিরোধ সংক্রান্ত আদালতে মামলা করেন। এলআরসি আদালতে বলে, দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর ধর্মীয় পোষাক সংক্রান্ত নীতিমালা সংবিধানবিরোধী।
চলতি সপ্তাহে দেশটির সামরিক আদালত তাদের পোষাক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এর ফলে সব মুসলিম নারী সেনা সামরিক পোষাকের সাথে হিজাব পরার অনুমতি পান।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম কেপ টাউন টাইমসের বরাতে বিবিসি জানিয়েছে, মেজর ফাতেমা সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে ধর্মীয় বিশ্বাসের কারণে ''নীরবে বৈষম্যের শিকার'' হওয়া সব ধরনের মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।
মেজর ফাতেমা বলেন, '' আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। সেখানে ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হওয়া উচিৎ নয়। আমি মনে করি একটি নৈতিক রাষ্ট্র গঠনের ভিত্তি হল ধর্ম।''
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মুখপাত্র মাফি মোবোজি এএফপিকে বলেন, সামরিক বাহিনীর ড্রেস সংক্রান্ত নীতির সংস্কার করা হয়েছে। ফলে এখন থেকে মুসলিম নারী সেনারা পোষাকের সাথে মাথায় হিজাব পরতে পারবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!