শিক্ষা ডেস্কঃ শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। এই শিক্ষার পেছনে শুধু ব্যক্তি বা পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রেরও বিপুল বিনিয়োগ থাকে। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততবেশি উন্নত। এই প্রবাদের সঙ্গে তাল মিলিয়ে সময়ের সঙ্গে বাংলাদেশও এগিয়েছে বহুদূর। দেশে শিক্ষিত মানুষের সংখ্যা এখন শতকরা ৭০ জন।
কারিগরি শিক্ষার যে গুরুত্ব অপরিসীম, তা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনুভব করতে পারি।
ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষা এমন এক শিক্ষাপদ্ধতি, যেখানে পাস-ফেল বলে কিছু নেই। বরং এটি একজন মানুষকে যোগ্য প্রতিযোগী করে গড়ে তোলার এক প্রয়াস, যেখানে হয় আপনি যোগ্য অথবা এখনো যোগ্য নন। তাই পরিপূর্ণ দক্ষতা অর্জনের জন্য এবং একজন যোগ্য প্রতিযোগী হতে আপনাকে যতবার প্রয়োজন, ততবার পরীক্ষা দেওয়ার এবং নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া হয়। কারিগরি শিক্ষায় তত্ত্বীয় পড়াশোনার চেয়ে বাস্তব প্রয়োগে বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে সবচেয়ে ভালো কাজের সুযোগ খুঁজে নিতে পারে। বাস্তব কাজের অভিজ্ঞতা থাকায় কারিগরি শিক্ষাকে চাকরির ক্ষেত্রেও খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়।
একজন চাইলে খুব সহজেই কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের পূর্বের কাজ থেকে বেরিয়ে নতুন কাজ করতে পারে এবং নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারে। সৃষ্টিশীল বিষয় কর্ম সৃষ্টিতে অবদান রাখে। নতুন কিছু সৃষ্টি করে তা অন্যের কাছে বিক্রি করেও লাভবান হওয়া যেতে পারে।
বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানবসম্পদের উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই। কেবল কারিগরি শিক্ষার সাহায্যে স্বল্প সময়ে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব। নানা ধরনের সমীক্ষায় দেখা যায়, যে দেশে কারিগরি শিক্ষার হার যত বেশি, সে দেশের মাথাপিছু আয় তত বেশি।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম খাত বিদেশ থেকে আসা রেমিট্যান্স। বিদেশে কর্মরত দক্ষ জনশক্তির সিংহভাগই ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলী। এ দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা সুনাম ও দক্ষতার সঙ্গে মধ্যপ্রাচ্য, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও আফ্রিকার বিভিন্ন দেশে কর্মরত। এ ছাড়া যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে এ দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরি করে দেশের জন্য বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছেন।
আমাদের অর্থনীতিকে নিজেদের মতো করে শক্তিশালী করার প্রত্যয়ে নির্ভরতা কমানোর জন্য দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী বলতে স্বনির্ভর অর্থনীতি, যার অর্থ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে উপযুক্ত বিজ্ঞানসম্মত আধুনিক নিজস্ব প্রযুক্তি সংবলিত উন্নয়ন আবশ্যক, তার ধারাবাহিকতা এবং মাধ্যম হলো কারিগরি শিক্ষা। বিশ্বের উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হলে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!