ডেস্ক রিপোর্ট: থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী (২৭)। রোববার (২১ মার্চ) সকালে পাবনার আতাইকুলা থানা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পরে তার মৃতদেহ দেখতে পান সহকর্মীরা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে রোববার সকালের কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।
আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি গণমাধ্যমে জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মাসুদ আলম আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
তিনি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে। তার বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে ২০২০ সালে ৬ ফেব্রুয়ারি পাবনা জেলা পুলিশে যোগ দিয়ে এক বছর প্রবেশন সমাপ্ত করেন। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাবনা আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!