তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূলে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তৃতীয় দিন শুক্রবারও (৩০ জুলাই) আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে লড়াই করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।
ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে দেশটির দক্ষিণাঞ্চল। তীব্র বাতাসে পুরো মানবগাত শহরে ছড়িয়ে পড়েছে আগুন। এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক মানুষকে। কয়েক ডজন গ্রাম ও হোটেল খালি করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। চলতি সপ্তাহে তুরস্কের এজিয়ান ও ভূমধ্যসাগরীয় উপকূলের ১৭টি প্রদেশে ষাটটিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগুন বাড়িঘরের কাছাকাছি আসার পরে লোকজন পালিয়ে যাচ্ছেন। দেশটির বনমন্ত্রী বেকির পেকডেমিরলি বলেন, আন্তালিয়া ও মুঘলা প্রদেশের এজিয়ান রিসোর্টে এখনো আগুন জ্বলছে। কিন্তু দাবানল নিয়ন্ত্রণে বলে দাবি করার সময় আসেনি।
এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও রাস্তাঘাট। আগুনের কারণ জানা না গেলেও অনুসন্ধান চলছে বলে জানায় তুর্কি কর্তৃপক্ষ। এতে কেউ দায়ী হলে তাকে বিচারের আওতায় নিয়ে আসারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অগ্নিনির্বাপণকর্মীরা বলেন, আন্তালিয়া থেকে ৪৫ মাইল দূরে মানবগাতে অগ্নিকাণ্ডে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আর মুঘলার মারমারিস এলাকায় বৃহস্পতিবার আরেকটি মরদেহ পাওয়া গেছে। তবে স্থানীয়রা এখন আর ঝুঁকিতে নেই বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নগরায়নবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, মানবগাতের অন্তত ২৭টি পাড়া খালি করে দেওয়া হয়েছে। এছাড়া আদানা ও মেরসিনের বিভিন্ন এলাকা থেকেও লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে পুড়ছে লেবাননের উত্তরাঞ্চলও। বাড়িঘর পুড়ে আহত হয়েছেন অনেকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার আগুনের ভয়াবহতা কিছুটা কম ছিল। বাড়িঘর ও রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে বাতাসের তীব্রতায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। গ্রিসেও গত ২৪ ঘণ্টায় ৪০টির মতো দাবানল ছড়িয়ে পড়েছে।
তাপমাত্রা ও বাতাস বেড়ে যাওয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে আগুন। মঙ্গলবার এথেন্সের একটি পাইন বনে দাবানল শুরু হয়। এতে এক ডজনেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। যদিও সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমধ্যসাগরীয় উপকূলে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রায়ই দাবানল হয়। কর্মকর্তারা বলছেন, এবারে শুরু হওয়া দাবানল এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ। উপকূলীয় পর্যটন এলাকার কাছে জ্বলছে দুটি দাবানল।

০