দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২১মে) ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার আগ্রহ নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার বৈঠক হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (২০ মে) এক বিবৃতিতে বাংলাদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার স্বার্থ এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করব। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর এই সময়ে বাংলাদেশে আমার প্রথম সফর করতে পেরে আমি আনন্দিত।
বিবৃতিতে পেনি ওং বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গভীর করতে কাজ করছে অস্ট্রেলিয়া। পাশাপাশি, কাজ করছে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা এবং মানবপাচারের মতো অভিন্ন চ্যালেঞ্জের কার্যকর সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রেও।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জনগণের মধ্যে বেশ ভালো সংযোগ রয়েছে। বাংলাদেশের ৫০ হাজারে বেশি মানুষ অস্ট্রেলিয়ায় বাস করেন।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা তুলে ধরেন পেনি ওং বলেন, অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা কীভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবিক সহযোগিতা করছে, আমি তা দেখব। বাস্তুচ্যুতির কারণ তুলে ধরা, সমস্যার স্থায়ী সমাধান খোঁজা এবং চূড়ান্ত বিচারে রোহিঙ্গাদের ঘরে ফেরার লক্ষ্য পূরণে বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা।
পেনি ওংয়ের সফরকালে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সোমবার বলেছেন, দ্বিপাক্ষিক বিষয়াবলীর মধ্যে বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাংলাদেশিদের অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, সেখানে প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতার বিষয় আলোচনায় প্রাধান্য পাবে।

০