আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মন্তব্য করেছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ম্যাজিক দিয়ে রিপাবলিকান পার্টিকে শক্তিশালী করতে পারেন, আবার ধ্বংসও করে দিতে পারেন।
রাজনীতিবিষয়ক সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্পের বর্তমান সময়ের ঘনিষ্ঠ বন্ধু সিনেটর গ্রাহাম এ মন্তব্য করেন।
গ্রাহাম সাক্ষাৎকারে বলেন, 'অন্য কেউ যা করতে পারবেন না, দলের জন্য ট্রাম্প তা করতে পারবেন। তিনি রিপাবলিকান পার্টিকে বড় করতে পারবেন। দলকে শক্তিশালী করে বিভিন্ন জনগোষ্ঠীর দল হিসেবে গড়ে তুলতে পারবেন। আবার রিপাবলিকান পার্টিকে নিঃশেষও করে দিতে পারেন তিনি।'
সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর গ্রাহাম ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। ট্রাম্প নির্বাচিত হলে দেশের চরম ক্ষতি হবে বলেও তখন উল্লেখ করেছিলেন তিনি। ওয়াশিংটনের রাজনীতি দ্রুত বদলায়। ট্রাম্পের সঙ্গেও লোকজনের সম্পর্কের পারদ ওঠানামা করে বেশ দ্রুততার সঙ্গে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় ট্রাম্পের বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠেন সিনেটর গ্রাহাম। তাঁরা একসঙ্গে গলফ খেলেন। নানা পরামর্শ করেন।
গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর যখন প্রায় সবকিছু থেকে বিচ্ছিন্ন ছিলেন, তখনো সিনেটর গ্রাহাম ছিলেন ট্রাম্পের গলফ খেলার নিত্যসঙ্গী।
সিনেটর গ্রাহাম বলেছেন, 'ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার আগে ট্রাম্প তাঁর বন্ধু ছিলেন। দাঙ্গার পর বন্ধু ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন গ্রাহাম। নিজেকে ট্রাম্পের বন্ধু হিসেবে এখনো বিবেচনা করেন তিনি। ৬ জানুয়ারি আমেরিকার ইতিহাসে একটি কালো দিন। তবে আমেরিকা কালো এই অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।'
তিনি আরও বলেন, 'রিপাবলিকান পার্টি ট্রাম্পের সঙ্গেই ভালো থাকবে, ট্রাম্প ছাড়া নয়।'
আমেরিকার রাজনীতিতে এখন ভিন্ন ঢেউ। রিপাবলিকান পার্টিতে মধ্যপন্থীরা কোণঠাসা হয়ে আছেন। একইভাবে মধ্যপন্থী ডেমোক্র্যাটদের অবস্থাও ভালো নেই। অতি রক্ষণশীলতার দিকে ঝুঁকে পড়া রিপাবলিকান পার্টির অঘোষিত নেতা ট্রাম্প। তাঁর মাধ্যমেই এই দলকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন রিপাবলিকান পার্টির রক্ষণশীল ঘরানার নেতা-কর্মী-সমর্থকেরা। সিনেটর গ্রাহামের মাধ্যমে তাঁদের আকাঙ্ক্ষার কথাই উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!