ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে ইয়াবা ও মানবপাচারকারীদের গুলিতে মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে উসমান সিকদার। তিনি ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় একটি ইজিবাইক (টমটম) চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন উসমান শিকদার। এ সময় সাবরাং নয়াপাড়া বাজারে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলে কেফায়েত উল্লাহ অতর্কিতভাবে উসমান সিকদারের ওপর হামলা চালান।
ওই ঘটনায় উসমান সিকদার বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দেন। ওই ঘটনার সূত্র ধরেই শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় অভিযুক্তরা তার গতিরোধ করে পর পর কয়েক রাউন্ড গুলি করেন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই উসমান শিকদার মারা যান। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযুক্তরা ইয়াবা ও মানব পাচারকারী তালিকাভুক্ত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!