পুত্র আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে দেখা করেছেন শাহরুখ খান। গত ৮ অক্টোবর থেকে জেলে আছেন মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে যান বলিউড তারকা শাহরুখ। ডয়চে ভেলে জানায়, জেলের ভেতরে ছেলের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে কথা বলেন শাহরুখ। গ্রেপ্তার হওয়ার পর এই প্রথমবার ছেলের সঙ্গে দেখা করলেন তিনি।
গত ২ অক্টোবর প্রমোদতরীতে মাদককাণ্ড ও আরিয়ান তাতে অভিযুক্ত হওয়ার পর এ প্রথম শাহরুখকে প্রকাশ্যে দেখা গেল।
এর আগে তিনি দেশে ও বিদেশে শুটিং বাতিল করেছেন। নিজের দল কেকেআরের খেলা দেখতে আমিরাতেও যাননি। টিম ফাইনালে খেলেছে, কিন্তু সেখানে শাহরুখকে দেখা যায়নি। এতদিন পর তিনি ছেলেকে দেখতে প্রকাশ্যে এলেন।
এতদিন পর্যন্ত করোনার কারণে বাইরের মানুষদের জেলে গিয়ে বন্দিদের সঙ্গে দেখা করায় নিষেধাজ্ঞা ছিল। বুধবারই মহারাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তারপরই শাহরুখ আর দেরি না করে ছেলের সঙ্গে দেখা করলেন।
বুধবারও নিম্ন আদালতে আরিয়ানের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তারপর হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়েছে।
নিম্ন আদালতের বক্তব্য, আরিয়ানের হোয়াটস অ্যাপ মেসেজ থেকে বোঝা যাচ্ছে, সে মাদক নিত এবং কিনত। তাই তাকে জামিন দেয়া হচ্ছে না। পরপর দু’বার আরিয়ানের জামিনের আবেদন বাতিল করেছে নিম্ন আদালত।
আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট সম্পর্কে নিম্ন আদালত বলেছে, দুজনে বন্ধু, তারা একসঙ্গে ঘুরতো। দুজনকেই ধরেছে পুলিশ। তারা স্বেচ্ছায় যে বিবৃতি দিয়েছে, তাতে বলেছে, তাদের কাছে মাদক ছিল।
ইতোমধ্যে দুইবার আরিয়ানের জামিন আবেদন আদালতে নাকচ হয়েছে। গতকাল বুধবারও তার জামিন আবেদন প্রত্যাখ্যাত হয়। এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার মা-বাবার (শাহরুখ ও গৌরি খান) সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন আরিয়ান।

০