আমিনা শাহনাজ হাশমী: ছোটবেলার সেই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় জামের কথা। আজ আমরা জাম নিয়ে কথা বলব। আগেই জেনে নিয়ে জামের পুষ্টিগুণ সম্পর্কে, পুষ্টিগুণে ভরপুর এ ফলটিতে আছে ভিটামিন এ ও সি, ফাইবার ,অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেট।
প্রতি ১০০ গ্রাম জামে আছে:
- পানি ৮৩.১৩ গ্রাম,
- আমিষ ০.৭২ গ্রাম,
- শর্করা ১৫.৫৬ গ্রাম,
- ফ্যাট ০.২৩ গ্রাম,
- আয়রন ০.১৯ মিলিগ্রাম,
- ক্যালসিয়াম ১৯ মিলিগ্রাম,
- ফসফরাস ১৭ মিলিগ্রাম,
- ম্যাগনেশিয়াম ১৫ মিলিগ্রাম,
- পটাশিয়াম ৭৯ মিলিগ্রাম,
- সোডিয়াম ১৪ মিলিগ্রাম,
- থায়ামিন (ভিটামিন-বি১) ০.০০৬ মিলিগ্রাম,
- রিবোফ্লাবিন (ভিটামিন-বি২) ০.১২ মিলিগ্রাম,
- নিয়াসিন (ভিটামিন-বি৩ ) ০.২৬০ মিলিগ্রাম,
- প্যানথানয়িক অ্যাসিড (ভিটামিন-বি৫) ০.১৬০ মিলিগ্রাম,
- ভিটামিন-বি৬ ০.১৬০ মিলিগ্রাম,
- ভিটামিন-সি ১৪.৩ মিলিগ্রাম
উপকারিতা
- জামে থাকা ভিটামিন ‘সি’ গরমে ঠান্ডাজনিত জ্বর, কাশি ও টনসিল ফুলে যাওয়া প্রতিরোধ করে। দূর করে জ্বর-জ্বর ভাব। আর দাঁত, চুল ও ত্বক সুন্দর করতেও এর অবদান অপরিসীম।
- জামের ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তিকে করে শক্তিশালী।
- ক্যানসারের জীবাণু ধ্বংস করার জন্য জামে রয়েছে চমকপ্রদ শক্তি। জাম মুখের ক্যানসার প্রতিরোধে দারুণ কার্যকরী।
- বৃদ্ধ বয়সে চোখের অঙ্গ ও স্নায়ুগুলোকে কর্মময় করতে সাহায্য করে। গর্ভবতী মা, বাড়ন্ত শিশুদের জন্যও এই ফল ভীষণ উপকারি।
- জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ রয়েছে, যা মানুষকে জোগায় কাজ করার শক্তি।
- মানুষের স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে জাম।
- উচ্চ রক্তচাপ বা হাইব্লাড প্রেসার ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম ভীষণ উপকারি।
- রক্তচাপ নিয়ন্ত্রণে ও রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে জাম।
- দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে মলদ্বারে টিউমার হওয়ার আশঙ্কা থাকে। জামের বাইরের আবরণে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ। আঁশজাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে। জাম মলদ্বার বা কোলনের ক্যানসার প্রতিরোধ করে।
- জামের মধ্যে পাওয়া ইলাজিক নামক অ্যাসিড ত্বককে করে শক্তিশালী। ক্ষতিকর অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে ত্বক ও চুলকে রক্ষা করে। এই ইলাজিক অ্যাসিড ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে যুদ্ধ করে।
- জাম হৃৎপিণ্ডের অসুখ, জরায়ু, ডিম্বাশয়, মলদ্বার ও মুখের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে।
- জামের কচিপাতা পেটের পীড়া নিরাময়ে সাহায্য করে। জামের বীজ গুড়া করে বহুমুত্র রোগের ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়।
- পাকা জাম বিট লবণ মাখিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে ছেঁকে রস বের করে নিন। এই রস খেলে পাতলা পায়খানা, অরুচি ও বমিভাব দূর করে।