ডেস্ক রিপোর্ট: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জামিন দেওয়া হচ্ছে না বলে আজ বুধবার যুক্তরাজ্যের একটি আদালত জানিয়েছেন। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্ট মিনস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক ভ্যানেসা ব্যারাইটসার এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আমি এই বিষয়ে নিশ্চিত যে অ্যাসাঞ্জকে ছেড়ে দেওয়া হলে আপিলের শুনানি শুরুর পর তিনি আদালতের কাছ আত্মসমর্পণ করবেন না।’ এর পেছনে তিনি যুক্তি তুলে ধরে তিনি বলেন, এই আপিলে কী সিদ্ধান্ত আসবে, তা এখনো নিশ্চিত নয়।
যদিও এই বিচারকই গত সোমবার এক আদেশে বলেছেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া উচিত হবে না।
২০১০ সালে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের মার্কিন প্রশাসনের বিভিন্ন ধরনের কূটনৈতিক তৎপরতার নথি ফাঁস করেছিলেন অ্যাসাঞ্জ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কোনো পদক্ষেপ না নিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০১৯ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ ১৮টি অভিযোগ আনে। যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ প্রমাণিত হলে অ্যাসাঞ্জের ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
২০১৯ সালের এপ্রিলে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। তিনি ২০১২ সালে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ইকুয়েডর তাঁর আশ্রয় বাতিলের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের দক্ষিণ-পূর্ব এলাকার বেলমার্শ হাই সিকিউরিটি কারাগারে আছেন।
এরপর অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে তাঁর বিচার করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানায় মার্কিন বিচার বিভাগ। এ নিয়েই যুক্তরাজ্যের আদালত শুনানিতে গত সোমবার ভ্যানেসা ব্যারাইটসার বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হচ্ছে না।
কিন্তু যুক্তরাজ্যের আদালতের অসম্মতি সত্ত্বেও অ্যাসাঞ্জকে ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। অ্যাসাঞ্জের মামলায় যুক্তরাষ্ট্রের নিযুক্ত আইনজীবী ক্লেয়ার ডবিন বলেন, অ্যাসাঞ্জের হস্তান্তর নাকচের বিষয়টি শুধু একটি বিষয়ের ওপর ভিত্তি করে। সেটি হলো তাঁর মানসিক স্বাস্থ্য। সিদ্ধান্তটি সুতার ওপর ঝুলে আছে বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে ব্রিটিশ আদালতে অ্যাসাঞ্জ জামিন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁর বাগ্দত্তা স্টেলা মরিস। তাঁকে ক্ষমা করতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপিল করা হবে।
অ্যাসাঞ্জের জন্ম ১৯৭১ সালে, অস্ট্রেলিয়ার টাউনসভিলে। তিনি ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন। ইন্টারনেটনির্ভর এই প্ল্যাটফর্ম ছিল মূলত তথ্য ফাঁসকারীদের জন্য।

০