চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা যেন এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই বন্দরনগরী হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবছে। বাসা-বাড়ি, বাজারঘাট, ব্যবসা প্রতিষ্ঠান-সর্বত্র পানি ঢুকছে। মানবসৃষ্ট এ দুর্ভোগ মাথায় নিয়ে প্রায় ৭০ লাখ চট্টলাবাসীকে বর্ষা মৌসুম পার করতে হয়। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ১৪ বছরে ৩২৪ কোটি টাকা খরচ হলেও কাজের কাজ কিছুই হয়নি। নগরী জলাবদ্ধতামুক্ত হয়নি। উলটো প্রতি বর্ষায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার চিত্র ভেসে ওঠে। অথচ সিটি করপোরেশন নির্বাচন এলেই মেয়রপ্রার্থীদের ইশতাহারে ‘জলাবদ্ধতামুক্ত নগর উপহার দেওয়ার’ প্রতিশ্রুতি প্রাধান্য পায়। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। নির্বাচন আসে নির্বাচন যায়, মেয়র আসে মেয়র যায়; নগরীর জলাবদ্ধতা আর যায় না। এক দশকে জলাবদ্ধতায় চট্টগ্রামে ব্যবসায়িক ক্ষতি আড়াই হাজার কোটি টাকা হয়েছে বলে জরিপে উঠে এসেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, মনজুর আলম ও আ জ ম নাছির উদ্দীনের নির্বাচনি ইশতাহারে এক নম্বর প্রতিশ্রুতি ছিল নগরীকে জলাবদ্ধতামুক্ত করা। নির্বাচিত হয়ে তারা এ লক্ষ্যে চাকতাই খাল খননসহ বিভিন্ন খাল খননে কাঁড়ি কাঁড়ি অর্থও খরচ করেন। কিন্তু জলাবদ্ধতামুক্ত নগরীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এ তিন মেয়রের আমলেই ১৪ বছরে খাল খনন খাতে ৩২৪ কোটি টাকা ব্যয় করা হয়। প্রকৌশল বিভাগের এক হিসাবে দেখা গেছে, চট্টগ্রামের দুঃখ চাকতাই খালসহ নগরীর শাখা-প্রশাখা ও খাল খননে ৩২৪ কোটি টাকা খরচ হয়েছে। এ হিসাবে প্রতিবছর গড়ে ২৩ কোটি টাকা খরচ করেছে সিটি করপোরেশন।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৭ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। তিন বছর পার হলেও এ প্রকল্প বাস্তবায়ন হয়নি। দুই দফায় মেয়াদ বাড়ানো হলেও অর্থ সংকটসহ নানা কারণে প্রকল্পের গতিও মন্থর। এ কারণে জলাবদ্ধতা থেকে নগরবাসী শিগগিরই মুক্তি পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ প্রকল্পের নতুন মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী আলীউর রহমান বলেন, ১৯৬৮ সালের ‘চট্টগ্রাম বন্যা নিয়ন্ত্রণ মহা পরিকল্পনা’য় ৭১টি খাল চিহ্নিত আছে। এসব খালের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা নির্ধারণ করা আছে। কালুরঘাট সেতু থেকে সীতাকুণ্ডের কুমিরা রেল স্টেশন পর্যন্ত নগরীর ভেতরে-বাইরের এসব খাল উদ্ধার করা গেলে চট্টগ্রাম জলাবদ্ধতামুক্ত হবে। তিনি বলেন, বর্তমানে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় ৩৬টি খাল খনন করা হচ্ছে। এসব খাল খননের পর রক্ষণাবেক্ষণ করতে হবে। পলিমাটিতে খাল ভরাট হওয়ার উৎস চিহ্নিত করে তা বন্ধ করতে হবে। তবেই খাল খনন প্রকল্পের সুফল মিলবে।

০
জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী