ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরের জিমনেসিয়াম হলে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান। মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৩৬৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৮৭২ ভোট। অপরদিকে বিএনপির (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৮ হাজার পাঁচ ভোট।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রথমবারের মতো পুরো নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।
ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিংসতা, প্রাণহানি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর, বর্জনসহ নানা অনিয়মের অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!