চট্টগ্রামে লালদীঘির পাড়ে জেলা পরিষদের মাঠে ১৪ দলের গণ সমাবেশে দুই পক্ষের সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। বুধবার (৩১ মে) বিকালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ কয়েকজন আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন বলেন, ‘সমাবেশ শুরুর পর কিছুটা বিশৃঙ্খলা হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। সমাবেশ চলছে।’
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘এম ই এস কলেজের সাবেক ছাত্র নেতা আরশাদুল আলম বাচ্ছু এবং কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুপক্ষই ইট পাটকেল ছুঁড়লে কাউন্সিলর ওয়াসিমের মাথায় লেগে তিনি আহত হন। এতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলে সিনিয়র নেতারা এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সমাবেশ চলমান রয়েছে। পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।’

০