ডেস্ক রিপোর্টঃ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহুল প্রত্যাশিত করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৭ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করবেন।
ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে চট্টগ্রামে। প্রথম দফায় ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন পরবর্তী জটিলতা পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ ১৪ সদস্যের একটি টিম গঠন করেছে।
রোববার (৩১ জানুয়ারি) ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হবে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন। ইতোমধ্যে বুথ প্রস্তুতের পাশাপাশি চলছে ভ্যাকসিন প্রয়োগকারী দলের প্রশিক্ষণ। প্রথমে কে ভ্যাকসিন নেবেন সেটি এখনও নির্ধারণ করা হয়নি।
সূত্রে জানা যায়, প্রথম ধাপে চট্টগ্রাম ৩৮টি কার্টন পাবে। প্রতি কার্টনে ১ হাজার ২০০ ভায়াল ভ্যাকসিন রয়েছে। ভ্যাকসিনের প্রতি ভায়ালে ১০টি ডোজ রয়েছে। সে হিসেবে প্রতি কার্টনে ১২ হাজার ডোজ ভ্যাকসিন থাকছে এবং মোট ৪ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন পাচ্ছে চট্টগ্রাম।
বেক্সিমকোর গুদাম থেকে যথাযথ তাপমাত্রা সংরক্ষণ করে ভ্যাকসিনগুলো চট্টগ্রামে এনে সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছানো হবে। সিভিল সার্জনের কার্যালয়ে ইপিআই কোল্ড স্টোরে ভ্যাকসিনগুলো সংগ্রহ করা হবে। ভ্যাকসিনগুলো ২ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হবে। ইপিআই স্টোর থেকে বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন পাঠানো হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পাশে এবং দ্বিতীয় তলায় পরিচালক কার্যালয়ের পাশে চারটি ভ্যাকসিন প্রয়োগের বুথ করা হয়েছে। এজন্য চমেক হাসপাতালের চারজন নার্সের নেতৃত্বে চারটি ভ্যাকসিন প্রয়োগকারী দল তৈরি করা হয়েছে। প্রথমদিন নির্ধারিত তালিকা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।
ভ্যাকসিন দেওয়ার পর শরীরের জটিলতা পর্যবেক্ষণের জন্য আধাঘণ্টা সময় নেওয়া হবে। জটিলতা না থাকলে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। এ জটিলতা পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের পোস্ট ভ্যাকসিন ইনফেকশন কন্ট্রোল নামে একটি কমিটি করা হয়েছে। কমিটির চেয়ারম্যান চমেক হাসপাতালের পরিচালক এবং ভাইস চেয়ারম্যান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর। কমিটিতে ১১ জন অধ্যাপক আছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!