ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব ও অপার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এখানে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
গত রোববার (২৮শে ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বিষয়ে আহ্বানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত এ আশ্বাস দেন।
আর্ল আর মিলার বলেন, 'চট্টগ্রামে বর্তমানে যেভাবে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে তার ইতিবাচক প্রভাব জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিফলিত হওয়ার সুস্পষ্ট সম্ভাবনা বিদ্যমান। বিশেষ করে এই পরিপ্রেক্ষিত বিবেচনায় চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্র আগ্রহী। এজন্য আমাদের দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলরকে পর্যবেক্ষণ ও সম্ভাব্যতা যাচাইপূর্বক প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এর ভিত্তিতেই এ খাতে যুক্তরাষ্ট্রের পক্ষে কি পরিমাণ বিনিয়োগ করা যাবে সে ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।'
কোভিড-১৯ মোকাবিলায় সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, 'বাংলাদেশ ঘনবসতিপূর্ণ জনপদ হলেও তুলনামূলকভাবে উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর তুলনায় কোভিড সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, দক্ষতা ও দূরদর্শিতার ফলে। আমি অবশ্যই আশা করি, বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা জয়ী হবে। আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব।' ' চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেন, 'আইটিসহ বিভিন্ন বেসরকারি খাতে আপনাদের সরকারের বিনিয়োগ ও সহায়তা প্রদানের সুবিবেচনা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরো উন্নত ও সুদৃঢ় করবে।'
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!