ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়র জন্য নগরীর সরাইপাড়া ওয়ার্ডে এক ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিজাম উদ্দিন মুন্না (৩৫)। তার বাড়ি পাহারতলীতে।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ছুরিকাঘাতে খুন হওয়া মুন্না পাহাড়তলী থানা ছাত্রলীগের সদস্য। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের কর্মী। তার ভাই সালাউদ্দিন কামরুল আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
রাশেদুুল হক বলেন, বুধবার সকালে ভোট দিতে যাওয়ার সময় সালাউদ্দিন কামরুল ভাই মুন্নাকে নুরুল আমিনের প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু মুন্না তাতে রাজি না হলে দু'জনের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে সালাউদ্দিন মুন্নাকে ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।
এছাড়া, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আলাউদ্দিনকে নিজের সমর্থক বলে দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান।
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। সকাল সাড়ে নয়টার দিকে আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. আলাউদ্দিন।
নিহত আলাউদ্দিন কুমিল্লার সুলতান মিয়ার ছেলে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!