আজ রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম আদালতের পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালিয়ে পুলিশ সদস্যসহ দুজনকে হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হলো।
রায়ে পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
এর আগে, ২১ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত। ওই সময় আসামি জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ৩ অক্টোবর রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আদালত। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী।
২০০৫ সালের ২৯ নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।
সেই মামলায় ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর মধ্যে অন্য একটি মামলায় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানির ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়।
বাকি দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান পলাতক ও জাবেদ ইকবাল কারাগারে রয়েছেন।
প্রসঙ্গত ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!