‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ্য করে দেওয়া এই বিতর্কিত মন্তব্যকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) ছিলেন।
বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২০২৩ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
বর্তমানে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘গুলি করি মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ ভিডিওটি জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে এবং মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ইকবাল হোসাইনের কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে উচ্চ পর্যায়ের নজরদারি চলছিল। বরখাস্তের এই সিদ্ধান্তকে সরকারের অবস্থানের একটি স্পষ্ট বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
০
‘গুলি করি মরে একটা’- বিতর্কিত বক্তব্য দেওয়া পুলিশ কর্মকর্তা বরখাস্ত