চিত্রনায়িকা পরীমণিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পরীমণির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়া এবং তার ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড পরীমণির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই দিনের ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান, মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন ও টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন। একই ঘটনায় সুজন চন্দ্র মণি দাস নামের একজন বিচারপ্রার্থীও আহত হন। তার মাথা ফেটে রক্ত বের হওয়ার খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী হাসান শাহরিয়ারের নোটিশে বলা হয়, আদালত প্রাঙ্গণে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ব্যক্তিগত নিরাপত্তাকর্মী দিয়ে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ বা পেশিশক্তি প্রদর্শনের সুযোগ আইনে কারও নেই।
নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমণি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে গিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার ভিডিওচিত্র গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে এমন আচরণ তার পেশাগত মর্যাদার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্য হুমকি বলেও নোটিশে দাবি করা হয়।
এ ছাড়া নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ৬ নভেম্বর পরীমণি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার হওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই-এমন অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমণির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!