বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: খুঁজে পাওয়া যাচ্ছে না চীনা প্রযুক্তি বিলিয়নিয়ার জ্যাক মা'কে। দু’মাসেরও বেশি সময় ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এমনকি তিনি এখন কোথায় আছেন, তা কেউ জানেন না। নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শোতেও উপস্থিতি নেই চীনা ই-কমার্স সাইট আলিবাবার সাবেক এ চেয়ারম্যানের।
রোববার (৩ জানুয়ারি) ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের অক্টোবরে চীনের আর্থিক খাত নিয়ামক সংস্থার সমালোচনা করেন জ্যাক মা। এর কয়েক সপ্তাহ পর থেকেই তাকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না।
তিনি যুক্তরাষ্ট্রের ‘দ্য এপ্রেনটিস’ টিভি শোর আদলেই চালু করেন ‘আফ্রিকা’স বিজনেস হিরোজ নামক জনপ্রিয় অনুষ্ঠান। সেখানে তরুণ আফ্রিকান উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়ীক উদ্ভাবনী ক্ষমতা নিয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়। আর বিজয়ী পান ১৫ লাখ মার্কিন ডলারের আকর্ষণীয় আর্থিক পুরস্কার। অনুষ্ঠানের চূড়ান্ত রাউন্ডেও উপস্থিত ছিলেন না তিনি; ফলে তিনি আদৌ মুক্ত কিনা নাকি গৃহবন্দি তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
কখনোই নিজের কোনো শো মিস করেন না জ্যাক মা। তিনি বিচারক প্যানেলের সদস্য হিসেবে উদ্যোক্তাদের ব্যবসায়িক আইডিয়াগুলো পর্যালোচনা করে রায় ঘোষণা করেন। কিন্তু নভেম্বরে এবার অনুষ্ঠিত ফাইনালে তার জায়গায় বিচারকমণ্ডলীতে ছিলেন আলীবাবার একজন নির্বাহী। অথচ জ্যাক মা আলীবাবার প্রতিষ্ঠাতা এবং মুখ্য নির্বাহী।
বিচারক প্যানেলের ওয়েবপেজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে এই আলিবাবার সাবেক এ চেয়ারম্যানের নাম। এমনকি অনুষ্ঠানের প্রমোশনমূলক ভিডিওতেও তার অংশটুকু কেটে বাদ দেওয়া হয়েছে।
তবে দৈনিকটি আলীবাবা’র একজন মুখপাত্রের মন্তব্য তুলে ধরে। তিনি জানান, ‘ওই সময়ে ব্যস্ত থাকার কারণে মা বিচারক প্যানেলে উপস্থিত থাকতে পারেননি।’ তবে এই বিবৃতিকে বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে না।
এককালে চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা ছিলেন রাজনীতিবিদদের প্রিয়ভাজন। কিন্তু, সাম্প্রতিক সময়ে তিনি সেই সুনজর হারিয়েছেন বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়েছে আলীবাবা এবং মা’র আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ।
এরই মধ্যে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও স্থগিত করেছে সাংহাই স্টক এক্সচেঞ্জ। তারপর থেকেই জ্যাক মা’কে আর জনসম্মুখে দেখা যায়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!