ডেস্ক রিপোর্ট: সাবেক তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তার শরীরে তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ুম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে নমুনা জমা দেন তিনি। নমুনা পরীক্ষার পর দুপুরে তার করোনা শনাক্ত হয়। একই দিন একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ফল নেগেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বাসায় ৭২ ঘণ্টা আইসোলেশনে থেকে আবার নমুনা পরীক্ষা করালে করোনা শনাক্ত হয় তার।
জাসদ সূত্র বলছে, গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন ইনু। পরদিন শনিবার তার তৃতীয়বার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক মহিউদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন। চিকিৎসক আলী হোসেন ও খায়ের মর্তুজা তার চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কোভিড-সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি।
এ নিয়ে এখন পর্যন্ত জাতীয় সংসদের ৭৫ জন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

০