হারামানইন শরিফাইন পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহমান আল-সুদাইসি রোববার (২১ মার্চ) কোভিডের টিকা নিয়েছেন । হারামাইন শরিফাইনের ফেসবুক ও টুইটার পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি কোভিড ভ্যাকসিন নিচ্ছেন।
গত সপ্তাহতে এক বিবৃতিতে সুদাইসি বলেন, যারা পবিত্র মক্কা ও মদিনা শরিফ আসতে আগ্রহীরা কোভিড ভ্যাকসিন নিন। আপনি সুস্থ থাকুন। অন্যদেরও সুস্থ রাখুন।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শেখ বলেন, রোমজানে কোভিড ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়া বলেন, হজ ও ওমরা পালন করতে চাইলে অবশ্যই টিকা নিতে হবে।
করোনার টিকা নিলেন পবিত্র কাবা শরিফের ইমাম (ভিডিও)