গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সপ্তাহ না পেরোতেই হাসপাতালে ভর্তি হয়েছেন শচীন টেন্ডুলকার। হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।
শচীন টুইট করে লেখেন, ‘আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি, কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।’
এপ্রিলের ২৪ তারিখ ৪৮ বছরে পা দিতে চলেছেন মাস্টার-ব্লাস্টার শচীন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে শচীনের। ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
২০০টি টেস্ট, ৪৬৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন শচীন। একটি টি২০ ম্যাচও খেলেছেন তিনি। টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান, রয়েছে ৫১টি শতরান। সর্বোচ্চ অপরাজিত ২৪৮ রান। একদিনের ক্রিকেটেও দ্বিশতরান রয়েছে শচীনের। তার ১৮ হাজার ৪২৬ রান রয়েছে একদিনের ক্রিকেটে। ৪৯টি শতরান রয়েছে তার রঙিন জার্সিতে।
ভারতে ক্রিকেট যদি ধর্ম হয়, তবে শচীনকে ঈশ্বর মনে করেন সমর্থকরা। নেটমাধ্যমে শচীন টুইট করার সঙ্গে সঙ্গেই তার সুস্থতা কামনা করতে শুরু করেন নেটাগরিকরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!