আমরা স্কুলে ইতিহাস বিষয়ক তথ্য জানতে খুবই পছন্দ করি, কারণ এসব তথ্যগুলি খুবই আকর্ষক এবং এগুলো আমাদের অতীত সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করে।
তবে ইতিহাসের এমন কিছু চরিত্র আছে যাদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের কিছু বিষয়ে স্কুল-কলেজে কখনো পড়া হয়নি। যেমন, আপনি কি জানেন ইতিহাসের দীর্ঘতম বছরটি ৪০০ দিনের বেশি ছিলো! এছাড়া কুখ্যাত হিটলার একটি গাড়ির ডিজাইন করেছিল যা আমরা বর্তমান সময়েও ব্যবহার করছি!
আজ ইতিহাসের এমন কিছু তথ্য দৈনিক এইদিনের পাঠকদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি…
১. হ্যানস স্কার্ফকে ইতিহাসের সেরা জিজ্ঞাসাবাদক হিসেবে মনে করা হয়, যিনি শারীরিক নির্যাতন ছাড়াই অপরাধীদের গোপন তথ্য বের করে আনতেন!
জার্মান সেনাবাহিনীর এই কর্মকর্তার কৌশলগুলি এতটাই সফল হয়েছিল যে পরে মার্কিন সামরিক বাহিনী এই পদ্ধতিগুলি তাদের ট্রেনিং কোর্সে অন্তর্ভুক্ত করে নেয়।
তিনি বন্দীদের কাছ থেকে তথ্য বের করে আনতে তাদের সাথে- বন্ধুত্বপূর্ণ সময় কাটাতেন, একসাথে হাটাহাটি করতেন, তাদেরকে বাড়িতে তৈরি তৈরি করা খাবার খাওয়াতেন, তাদের সাথে হাঁসি তামাশা করতেন, এমনকি তাদের সাথে বিকালে চা পান করতে করতে জার্মান ফাইটার বিমানের প্রশিক্ষণ দেখতেন। এতে বন্দিরা তাকে আপন মনে করে একসময় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে দিতো।
২. প্রাচীনকালে হাতির মাধ্যমে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা অন্যতম জনপ্রিয় প্রথা ছিলো!
যেহেতু হাতি খুব বুদ্ধিমান প্রাণী এবং তাদের প্রশিক্ষণ দেয়া খুবই সহজ, তাই জল্লাদ ও নির্যাতনকারী হিসাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো।
প্রশিক্ষণে তাদের আস্তে আস্তে হাড় ভেঙে ফেলা, খুলি চূর্ণ, অঙ্গ মোচড় করতে বা এমনকি তাদের টাস্কে লাগানো বড় ব্লেড ব্যবহার করে মানুষকে মৃত্যুদণ্ড কার্যকর করা শেখানো হতো।
১৯ শতকের শেষ দিকেও এশিয়ার কিছু অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হাতি ব্যবহার করা হয়েছে!
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার বিখ্যাত ডি-ডে ল্যান্ডিং যুদ্ধের আগে সাধারণ জনগণের মাধ্যমে পোস্টকার্ড আকারে ওই এলাকার সম্পূর্ণ ছবি সংগ্রহ করেছিলো!
১৯৪২ সালে বিবিসির মাধ্যমে ইউরোপের উপকূলের নরওয়ে থেকে পাইরেনিস পর্যন্ত মূল ভূখণ্ডের পোস্টকার্ড এবং ফটোগ্রাফ চেয়ে জনসাধারণের আবেদন করে।
লেফটেন্যান্ট জেনারেল ফ্রেডরিক মরগানের উদ্যোগে এটি ছিল একটি বুদ্ধি সংগ্রহের অনুশীলন। যুদ্ধের জন্য তিনি এই ভূখণ্ডের সবচেয়ে কঠিন সৈকত অনুসন্ধানের জন্য এসব ছবি চেয়ে পাঠান। জনগণ পোস্টকার্ডগুলি বিবিসি অফিসে প্রেরণ করা হয়েছিল এবং নরম্যান্ডিকে চূড়ান্ত ডি-ডে অবতরণের স্থান হিসাবে বেছে নিতে সহায়তা করেছিল।
৪. রোমের অন্যতম সেরা ধনী মার্কাস ক্র্যাসাস মারা যাওয়ার পর তার গলায় গলিত স্বর্ণ ঢেলে দেয়া হয়েছিলো!
মার্কাস লিকিনিয়াস ক্রাসাস ছিলেন রোমের কনসুলেটের পুত্র। সে সময়ে তিনি রোমের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তিনি তৃতীয় সার্ভিল যুদ্ধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং জুলিয়াস সিজার এবং পম্পে দ্য গ্রেটকে নিয়ে প্রথম ট্রায়ামবাইরেট গঠন করেছিলেন।
তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। এই যুদ্ধের সময় তিনি ব্যাপক সম্পদ অর্জন করেছিলেন। তার সম্পদের তৃষ্ণা এত বেশি ছিল যে, এটাই তার পতন ডেকে আনে।
আরো বেশি সম্পদ অর্জনের লক্ষ্যে তিনি পার্সিয়ার (আধুনিক ইরান) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে তিনি পার্সিয়ান বাহিনীর হাতে পরাজিত হন এবং তাদের হাতে নির্মমভাবে নিহত হন।
পার্সিয়া (আধুনিক ইরান) -এর এক অবিস্মরণীয় বিজয়ে তাঁর সৈন্যদের নেতৃত্ব দিয়ে ক্র্যাসাস এবং তার বাহিনীকে বার বার পার্সিয়ানরা নির্মমভাবে হত্যা করেছিল এবং বেদনা দিয়েছিল। কথিত আছে পার্সিয়ানরা ক্রাসাসের সম্পদের লোভের কথা জেনে হাত ও মাথা থেকে গলা পর্যন্ত স্বর্ণে পরিণত করে তাদের রাজার কাছে প্রেরণ করে!
৫. জার্মানি প্রতি বছর প্রায় ২ হাজার টন অব্যবহৃত বোমা উদ্ধার করে!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী নাজি-অধিকৃত ইউরোপে প্রায় ২.৭ মিলিয়ন টন বোমা ফেলেছিল। আর এর অর্ধেকের বেশি জার্মানিতে ফেলা হয়।
এ কারণে জার্মানিতে যে কোনও নির্মাণ কাজ শুরু হওয়ার আগে, নিরাপত্তার স্বার্থে সেই স্থান খুব ভাল করে জরিপ করা হয়। আবার কখনও কখনও এসব বোমা প্রাকৃতিকভাবে আবিষ্কৃত হয়।
যেমন- ২০১১ সালে কোবেলঞ্জের মাঝখানে রাইন নদীর তীরে ৪,০০০ পাউন্ডের 'ব্লকবাস্টার' বোমাটি আবিষ্কার করা হয়। এ কারণে সে সময় ওই এলাকার প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়!
কখনো স্কুলে পড়েননি এমন কিছু ঐতিহাসিক তথ্যর আগের পর্ব পড়তে
ক্লিক করুন