আমরা স্কুলে ইতিহাস বিষয়ক তথ্য জানতে খুবই পছন্দ করি, কারণ এসব তথ্যগুলি খুবই আকর্ষক এবং এগুলো আমাদের অতীত সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করে।
তবে ইতিহাসের এমন কিছু চরিত্র আছে যাদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের কিছু বিষয়ে স্কুল-কলেজে কখনো পড়া হয়নি। যেমন, আপনি কি জানেন ইতিহাসের দীর্ঘতম বছরটি ৪০০ দিনের বেশি ছিলো! এছাড়া কুখ্যাত হিটলার একটি গাড়ির ডিজাইন করেছিল যা আমরা বর্তমান সময়েও ব্যবহার করছি!
আজ ইতিহাসের এমন কিছু তথ্য দৈনিক এইদিনের পাঠকদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি…
১. ইতালির 'কলোসিয়াম' একসময় পাথরে আবৃত ছিলো!
আপনি যদি কলোসিয়াম ঘুরে দেখেন তাহলে দেখে থাকবেন যে, পুরো কলোসিয়াম জুড়ে পাথরের আঘাতে ক্ষতচিহ্ন রয়েছে। এই ক্ষতচিহ্ন দেখে আপনার মনে হতে পারে এটা বয়সের কারণে হয়েছে? কিন্তু আসলে তা হয়! কারণ কলোসিয়ামটি একসময় পাথর দ্বারা আবৃত ছিলো।
আর এই পাথরাবৃতির ঘটনা সম্পূর্ণ মানুষের হাতে তৈরি। রোম শহর যখন 'গোথ' বাহিনী দখল করে নেয় তখন তারা পুরো শহরে ব্যাপক লুটপাট ও ভাংচুর চালায়। এ সময় তারা কলোসিয়ামে থাকা সব মূল্যবান জিনিস লুট করে নেয়। লুটপাট শেষে ব্যাপকহারে পাথর ছুড়ে প্রাসাদটি ঢেকে দেয়। এতে পুরো ভবনজুড়ে পাথরের ক্ষতচিহ্ন তৈরি হয় এবং ভবনের ভেতরে থাকা লোহার বাতা এবং খুঁটিগুলো ছিঁড়ে পড়ে!
২. কলসাস নামে একটি প্রতিমার পাশে ভবনটি নির্মাণের কারণে 'কলোসিয়াম' নামকরণ করা হয়!
এটি মূলত অ্যাম্ফিথিট্রাম ফ্ল্যাভিয়াম বা ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামে পরিচিত, কারণ এটি ফ্লাভিয়ান রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল।
রোমের বাসিন্দারা এর নাম রেখেছিলেন কলসিসো। এটি আবার সম্রাট নিরোর ১৬৪ ফুট উচ্চতার একটি মূর্তির পাশে নির্মিত হয়েছিল যা 'নিরোর কলসাস' নামে পরিচিত!
৩. রাশিয়ার রাসপুটিন বিষ প্রয়োগ ও গুলিবিদ্ধ করার পরও বেঁচে ছিলেন!
গ্রিগোরি রাসপুটিন ছিলেন একজন রাশিয়ান রহস্যময় এবং পবিত্র মানুষ। তিনি সর্বশেষ রাশিয়ান জার এবং জারের স্ত্রীর বন্ধু ছিলেন। রাজসভায় তিনি অনেক বেশি প্রভাব বিস্তার করেছিলেন, যার ফলশ্রুতিতে সভার বেশীরভাগ সদস্যদের বিরাগভাজনে পরিণত হয়েছিলেন।
এছাড়া তিনি তার অসাধারণ বাগ্মিতার মাধ্যমে অভিজাত শ্রেণীর কিছু পরিবারের প্রতি সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিলেন। এতে ওইসব পরিবার রাসপুটিনকে হত্যার ষড়যন্ত্র করে।
তারা রাসপুটিনকে একটি বাড়িতে দাওয়াত করে কেক ও ওয়াইনের মধ্যে সায়ানাইড মিশিয়ে খাইয়ে দেয় এবং তার বুকে গুলিও চালায়। মৃত্যু হয়েছে মনে করে তারা তাকে ফেলে দেয়। পরে রাসপুটিন কাশি শুরু করে এবং তারা বুঝতে পারে যে তিনি এখনও বেঁচে আছেন!
পরে তারা রাসপুটিনের বুকে ও মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে লাশ নদীতে ভাসিয়ে দেয়!
৪. পুরুষ গ্ল্যাডিয়েটরের পাশাপাশি নারী গ্ল্যাডিয়েটরও ছিলো!
সে সময় নারী গ্ল্যাডিয়েটরকে গ্ল্যাডিয়াট্রিক্স এবং দল বোঝাতে গ্ল্যাডিয়াট্রিক্সেস বলা হতো। তবে পুরুষ গ্ল্যাডিয়েটরের চেয়ে তাদের সংখ্যা অনেক কম ছিলো।
মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত নারী, দাস ও যুদ্ধবন্দি নারীদের গ্ল্যাডিয়াট্রিক্স বানানো হতো। এদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত হিংস্র প্রাণী বা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত করা হতো!
৫. ভাইকিংসরা প্রথম আমেরিকা আবিষ্কার করেছিলো!
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের অনেক আগে (খ্রিস্ট পূর্বাব্দ ১০০০) গ্রিনল্যান্ডের ভাইকিং চিফ লেইফ এরিকসন আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপে অবতরণ করেছিলেন।
এ সময় লিফ এরিকসনের অধীনে ভাইকিংরা নিউফাউন্ডল্যান্ড স্থাপনের পাশাপাশি কানাডার আরও উত্তর দিকে ল্যাব্রাদর আবিষ্কার ও সেখানে বসতি স্থাপন করেছিলেন!
কখনো স্কুলে পড়েননি এমন কিছু ঐতিহাসিক তথ্যর প্রথম পর্ব পড়তে
ক্লিক করুন