কক্সবাজারে তিনটি আবাসিক হোটেল থেকে ৫২ নারী-পুরুষ আটক
ডেস্ক রিপোর্ট: কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার আবাসিক কটেজ থেকে ৫২ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও ৩১ জন নারী রয়েছে।
এই নারী পুরুষেরা কটেজগুলোতে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে বলে দাবি করে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত এসব নারী-পুরুষ কটেজগুলোতে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। এসময় একটি কটেজ থেকে ইয়াবাও উদ্ধার হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘এক শ্রেণির আবাসিক কটেজ মালিক ও ম্যানেজারসহ সংঘবদ্ধ একটি চক্র হোটেল-মোটেল জোনের কটেজগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে নারীসহ ৫২ জনকে আটক করা হয়।’
রফিকুল ইসলাম বলেন, ‘অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠা আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও দুজন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা উদ্ধার হয়েছে।’
এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববর্তী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন) এক কটেজে অভিযান চালানো হলেও ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!