কক্সবাজারে প্রায় ১৩ লাখ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩, ব্লক-এইস-১৬-এর মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪), কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাওয়ার হাউস দক্ষিণ হাজীপাড়ার মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৩৭), খাগড়াছড়ির মানিকছড়ির পঞ্চরামপাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭)।
রায় ঘোষণার সময় আয়াজ ও বিল্লাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর দুজন পলাতক।
রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম বলেন, মাদক কারারের দায়ে চারজনের মৃত্যুদণ্ড রায়ের বার্তাটি মাদক কারবারিদের জন্য বড় ধরনের সতর্কবার্তা। আশা করি মাদক কারবারিরা এবার নিজেরা সংশোধন হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট রাতে র্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজারের মাঝিরঘাটে খুরুশকুল ব্রিজের পশ্চিম পাশে একটি মাছ ধরার নৌকা থেকে মো. আয়াজ ও মো. বিল্লালকে আটক করা হয়। তবে সে সময় আরও ৪/৫ জন পালিয়ে যান। পরে নৌকা তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা ও ১০ হাজার নগদ টাকা উদ্ধার এবং নৌকাটি জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১৫-এর নায়েব সুবেদার মো. হারুনুর রশীদ বাদী হয়ে উল্লেখিত দুজনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন।
আসামি মো. আয়াজ ও মো. বিল্লাল তাদের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তারা জবানবন্দিতে পলাতক আসামি আজিমুল্লাহ ও আবুল কালামের নাম-ঠিকানা প্রকাশ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫-এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার ২০২১ সালের ১০ জুন আদালতে মামলাটির চার্জশিট দেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!