আন্তর্জাতিক ডেস্ক: সুয়েজ খাল আটকে দেয়া কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেনকে জব্দ করেছে মিসরীয় কর্তৃপক্ষ। এর আগে সুয়েজ খাল কর্তৃপক্ষ আদালতে ওই জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান জাপানের শোয়ে কিসেন কাইশা লিমিটেডের বিরুদ্ধে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করলে, পরে জাহাজটিকে জব্দ করার আদেশ দেন আদালত।
সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির মালিকপক্ষ ক্ষতিপূরণের দাবিতে সাড়া দিয়ে ১০ কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আগ পর্যন্ত জব্দ রাখা হবে জাহাজটি।
এদিকে এভার গিভেনকে ভাড়া করা তাইওয়ানের প্রতিষ্ঠান ‘এভার গ্রিন’ জানিয়েছে, মিসরীয় আদালতের ওই আদেশ খতিয়ে দেখছেন তারা। এর আগে, গেল ২৩ মার্চ সুয়েজ খালের একটি সরু বাঁকে জাহাজটি আটকে যাওয়ায় টানা ছয় দিন বন্ধ থাকে বিশ্বের অন্যতম ব্যস্ত ওই নৌরুটটি।
সূত্র: বিবিসি

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!