শতরানের জুটি গড়েছেন ম্যাথুস ও চান্দিমাল
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রাম লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাগরিকায় টেস্টের প্রথম দিন শেষে একটু পিছিয়েই ছিল স্বাগতিক বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনশেষে ৯০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে সফরকারী শ্রীলঙ্কা। দিনের শুরুতে ভালো বোলিং করলেও মাঝপথে খেই হারিয়ে ৪টির বেশি উইকেট শিকার করতে পারেনি টাইগার বোলাররা।
ম্যাথুস ১১৪ এবং চান্দিমাল ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। সকাল ১০টায় শুরু হয়েছে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলেছে লঙ্কানরা। আজকের দিনের ১০ ওভারে কোনো উইকেট না খুইয়ে ২৫ রান যোগ করেছেন ম্যাথুস ও চান্দিমাল। এই জুটি ইতোমধ্যে শতরানের পার্টনারশিপ গড়েছে।
লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে হাল ধরেন অ্যাঞ্জেলা ম্যাথুস, কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। ২৩ রানে প্রথম এবং ৬৬ রানে দ্বিতীয় উইকেট শিকার করায় ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাঈম হাসান। কিন্তু এরপর কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলা ম্যাথুস জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাইজুল ইসলাম এই জুটি ভাঙার একটু পর শিকারের সন্ধান পান সাকিব আল হাসানও।
১৮৩ রানে চতুর্থ উইকেট পড়লে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়। কিন্তু দিনের শেষ ২৫ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি ম্যাথুস ও চান্দিমাল। ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিন শেষ করেছেন ম্যাথুস-চান্দিমাল।
এদিন ম্যাথুস ক্যারিয়ারের ১২তম শতক তুলে নেন। এর গত বছর সর্বশেষ শতকের দেখা পান গলের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। কুশল মেন্ডিস ১৩তম ফিফটি তুলে ফিরে যান তাইজুলের ঘূর্ণিতে। তৃতীয় উইকেট জুটিতে ম্যাথুস-মেন্ডিস তুলেছিলেন ৯২ রান। নাঈমের বলে শুরুতে সাজঘরে ফিরে যাওয়া করুণারত্নে করেন ৯ রান। পরে এই নাঈমের দ্বিতীয় শিকারে ফেরেন ওশাদা ফার্দান্দো (৩৬)। তৃতীয় সেশনে সাকিব তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে (৬)।
বাংলাদেশের হয়ে নাঈম ৩টি, তাইজুল ও সাকিব ১টি করে সাফল্য লাভ করেন। সবচেয়ে কম রান খরচা করেছেন সাকিব। ১৯ ওভারে ৭ মেডেনে ২৭ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন সাকিব। ইকোনমি রেট ১.৪২। বাকি সবার দুয়ের উপরে ইকনোমি রেট।
এইদিন/নিউজ/স্পোর্টস/এজেড

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!