ডেস্ক রিপোর্ট: শুরু হলো বাঙালির প্রাণের উৎসব 'অমর একুশে বইমেলা'। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বঙ্গবন্ধুর লেখা 'আমার দেখা নয়াচীন' বইয়ের ইংরেজি অনুবাদ NEW CHINA 1952-এর মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। পরে সূচনা সংগীত শেষে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
এবারের বইমেলার মূল থিম 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিন মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
প্রতি বছর ১৯৫২ এর ভাষা আন্দোলনের স্মরণে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে এবারের বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় এক ইউনিটের স্টল ২৮৬টি, দুই ইউনিটের স্টল ১৪১টি, তিন ইউনিটের স্টল ৫৪টি ও চার ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে এবারের মেলায় ৫২৬টি প্রতিষ্ঠানকে ৮৩৪ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় রয়েছে ৩৩টি প্যাভিলিয়ন।
লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে ১৩৫টি লিটলম্যাগ, পাঁচটি উন্মুক্ত স্টলসহ মোট ১৪০টি স্টল দেওয়া হয়েছে। মেলায় বাংলা একাডেমির তিনটি প্যাভিলিয়ন এবং শিশু-কিশোর বই ও সাহিত্য মাসিক উত্তরাধিকারের জন্য একটি করে স্টল রাখা হয়েছে।
এবার সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে নতুন একটি প্রবেশ পথ করা হয়েছে। প্রকাশকদের দীর্ঘদিনের দাবি ছিল রমনা প্রান্তে একটি প্রবেশ পথ ও পার্কিং-এর ব্যবস্থা করা। যার ফলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশ দিয়ে অতিথিরা প্রবেশ করতে পারবেন। সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি প্রবেশ পথ ও ৩টি বাহির হওয়ার পথ থাকছে।
করোনার কথা বিবেচনায় রেখে এবার মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বইমেলায়। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে যে কোনো সময়ই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়ে রেখেছেন আয়োজকরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!