শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর মধ্যে ২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল কবে প্রকাশিত হবে, তালাবন্দী শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা ও বই উৎসব নিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
এম এ খায়ের জানান, চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে। পাশাপাশি তালাবন্দি ক্লাসরুম কীভাবে সচল করা হবে তা-সহ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রসঙ্গত, ২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার কথা ছিল। এরআগে চলমান মহামারি করোনার কারণে বাতিল করা হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরে সিদ্ধান্ত নেওয়া হয় অটোপাসের।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির নীতিমালা অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তাই এই বছর আর হচ্ছে না পরীক্ষার ফল প্রকাশ।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালা অনুমোদন হলে ফলাফল তৈরিতে এক সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে ২০২১ সালের জানুয়ারি মাসে ফল প্রকাশ হতে পারে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!