নিউজ ডেস্ক : রাইড শেয়ারের পাশাপাশি খাদ্য ডেলিভারির অনলাইন অ্যাপভিত্তিক সেবা দিচ্ছে উবার। তাদের এই সেবা উবার ইটস নামে পরিচিত। বিশ্বব্যাপী অনেক দেশেই নিজেদের সেবা দিয়ে যাচ্ছে উবার।
উবারের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে কানাডায়। গ্রাহক ধরে রাখতে “বিনোদনমূলক” মাদকদ্রব্যের অর্ডার নেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ নভেম্বর) উবার ইটস পরিষেবার মাধ্যমে বিশেষ ধরনের গাঁজা ও ক্রাঞ্চির (মারিজুয়ানার বিস্কুট) অর্ডার নেয়ার কথা জানিয়েছে উবার।
আপাতত কেবল অন্টারিও প্রদেশেই এই পরিষেবাটি উপভোগ করা যাবে। এছাড়া, গ্রাহকদের খুচরা বিক্রেতা “টোকিও স্মোক” থেকে তাদের অর্ডার বুঝে নিতে হবে।
এক বিবৃতিতে উবার জানিয়েছে, টোকিও স্মোকের সঙ্গে একটি একচেটিয়া অংশীদারিত্ব চুক্তি করেছে তারা। যাতে গ্রাহকরা সরাসরি তাদের অ্যাপে গাঁজা এবং আনুষঙ্গিক জিনিসপত্র অর্ডার দিতে পারেন।
তারা আরও জানিয়েছে, যাদের গাঁজা গ্রহণের বৈধতা রয়েছে শুধুমাত্র তারাই অর্ডার করতে পারবেন। তবে এক্ষেত্রে পরিচয়পত্রসহ কয়েকটি ধাপে তাদের পরিচয় শনাক্ত করা হবে। এরপর গ্রাহকদের পণ্যটি বুঝে নিতে জন্য তাদের নিকটতম টোকিও স্মোক স্টোরে যেতে হবে।
কোনো ডেলিভারি নেটওয়ার্ক কোম্পানির জন্য উবারই বিশ্বে এই প্রথম এমন পরিষেবা এনেছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, “অর্ডার দেয়ার এক ঘণ্টার মধ্যে সমস্ত অর্ডার ডেলিভারি দেওয়া হবে। যাতে গ্রাহকরা তাদের পণ্যগুলো দ্রুত সংগ্রহ করতে পারে।”
ক্যানোপি গ্রোথের মালিকানাধীন “টোকিও স্মোক”-এর অন্টারিওতে প্রায় ৫০টি দোকান রয়েছে। তবে শিগগিরই আরও ছয়টি দোকানের পরিকল্পনা রয়েছে তাদের।
অন্টারিও সরকার ইতোমধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে মানুষের দরজায় কুরিয়ার ডেলিভারি বা কানাডা পোস্ট আউটলেটে পিক-আপের মাধ্যমে মাদক কেনার পরিষেবা চালু করেছে।
প্রদেশের বেশ কয়েকটি গাঁজা সরবরাহ প্রতিষ্ঠানও “হোম ডেলিভারি” অফার করে থাকে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!