বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। প্রায় তিনি তার সোশ্যাল মিডিয়াতে নিজের জীবন কেন্দ্রিক অনেক কিছুই পোস্ট করেন। কিন্তু আবার তিনি একটি ভিডিও পোস্ট করে তার সাথে জুড়ে দিলেন বেশকিছু তিতা সত্য। ভিডিওটা গতকাল (২৪ এপ্রিল) সকাল ৮টার। ছাদে উঠেই থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট। ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।
আর কিছুতে না পারি, বায়ু দূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন। কিছুদিন পর পরই সারা পৃথিবীতে উল্টোদিক থেকে প্রথম হচ্ছি। আর আমাদের ফুসফুস ভরে যাচ্ছে বিষাক্ত ক্বাথে।আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি। খিদের শেষ নেই। খালি বড় করে কামড়ে ধরো আর খাও। পরিবেশের বারোটা বাজল তো আমার কী হলো! ইঁট পোড়ানো ধোঁয়ায় আমরা শহর ডুবিয়ে দেব। আপনি বাঁচলে বাপের নাম। উন্নয়ন–কাজের ধুলোয় অন্ধকার করে দেব দেশ। আর কোনো দেশে কি উন্নয়ন হচ্ছে এত?
তোমাদের ফুসফুস পচে যাক। তোমাদের দম বন্ধ হয়ে আসুক। একদিন তোমরা সবাই মরে যাও। এই শহর বেঁচে থাকবে, একাই। বাবা, এর নাম উন্নয়ন। হায়, আমার শহর!
তিনি এই তার ফেসবুকে
ভিডিওটি আপলোড করে এমন কিছু কথা লিখেছিলেন। এবং সেই পোস্টটি অল্প সময়ে রীতিমত ভাইরালও হয়েছে।