ডেস্ক রিপোর্ট: সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে মিয়ানমারে চলমান বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের রাজপথে নেমে এসেছেন হাজার হাজার জনগণ।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। সেই সাথে রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে এবং রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে এবং গাড়ির বনেট খুলে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীরাও প্রতিবাদে যোগ দিয়েছেন। তারা মিয়ানমারের জাতিসংঘ কার্যালয়ের বাইরে সমবেত হয়েছেন। বিক্ষোভকারীদের হাতে অং সাং সু চির মুক্তির দাবি সংবলিত ব্যানার দেখা যাচ্ছে। তারা অবিলম্বে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার দাবি জানাচ্ছেন।
সামরিক বাহিনীর দাবি, ১ ফেব্রুয়ারি তারা কোন ক্যু সংগঠিত করে নি। জনগণের সমর্থন নিয়েই সেনাবাহিনী অং সাং সু চির সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করেছে। সামরিক বাহিনীর এই দাবিকে চূর্ণ করতেই আজকে বড় ধরনের বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারীরা।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত নভেম্বরের নির্বাচনে বড় জয় পেয়ে আবার সরকার গঠন নিশ্চিত করে। এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল কওরে। যদিও দেশটির নির্বাচন কমিশন সেনাবাহিনীর এই দাবি প্রত্যাখান করেছে।
ক্ষমতা দখলের সাথে সাথে মিয়ানমারের নির্বাচিত জনপ্রতিনিধিদের বন্দি করে রেখেছে জান্তা সরকার। আটকদের মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তারাও আছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!