ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক টুইটে মোদি লিখেছেন, ‘আশা করছি প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড–১৯ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ খবর এনডিটিভির।
গত বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছিলেন ইমরান খান। তার দুই দিন পরই শনিবার তার কোভিড–১৯ আক্রান্তের খবর মিলল। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের কোভিড–১৯ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন মোদি। আজ তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সফরে গিয়ে নির্বাচনী জনসভায় অংশ নেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!