ডেস্ক রিপোর্ট: বিশ্বে মোটরসাইকেল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রয়েল এনফিল্ড। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশে আসছে এই বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড। এছাড়া দেশেই কারখানা নির্মাণের পরিকল্পনাও আছে প্রতিষ্ঠানটির।
সূত্র জানিয়েছে,ইতোমধ্যে রয়েল এনফিল্ড ও ইফাদ অটোসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সেটির আওতায় দেশের বাজারে মোটরসাইকেলটির বিপণন করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দেশেই যেন এগুলো উৎপাদন করা যায়, সে জন্য কারখানাও করতে চায় ইফাদ অটোস।
তবে সবকিছুই নির্ভর করছে সিসি (ইঞ্জিন ক্ষমতা) সীমা তুলে নেয়ার ওপর। বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল বাজারে ছাড়ার সর্বোচ্চ সীমা ১৬৫ সিসি। এর বেশি সিসির বাইক এর অনুমোদন নেই। অবশ্য আশার কথা হলো- সেটি সংশোধন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০১৫ থেকে ২০১৮ সালের জন্য প্রযোজ্য আমদানি নীতিতে সরকার প্রথম মোটরসাইকেলের সিসি সীমা ১৫০ থেকে ১৬৫-তে উন্নীত করে। এবার সেটি তুলে নেয়ার পক্ষে অনেকেই প্রস্তাব দিয়েছে। আবার কেউ কেউ এ প্রস্তাবের বিপক্ষেও নিজেদের মতামত জানিয়েছে। কেউ কেউ চায়, এ সীমা আরো কয়েক বছর থাকুক।
এক্ষেত্রে তাদের যুক্তি হলো, বাংলাদেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনবিশিষ্ট মোটরসাইকেল চালানোর মতো সুযোগ-সুবিধা নেই। একই মত দিয়েছে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ)।
জাপানের সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী র্যানকন মোটর বাইকস লিমিটেড ও রানার অটোমোবাইলস সিসি সীমা তুলে দেয়ার পক্ষে।
তারা বলেছে, তাদের ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল তৈরির অনুমোদন আছে। তারা ২০০ সিসির মোটরসাইকেল রফতানি শুরু করেছে। জাপানের আরেক ব্র্যান্ড কাওয়াসাকি বাণিজ্য মন্ত্রণালয়কে গত ৫ ডিসেম্বর একটি চিঠি দিয়ে বলেছে, তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়। এ জন্য সিসি সীমা ২৫০–এ উন্নীত করার আবেদন করছে তারা।
অবশ্য সিসি সীমা তুলে দেয়ার পক্ষে নয় হিরো। এ ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড বলেছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনবিশিষ্ট মোটরসাইকেল চালানোর পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেশে বলবৎ নেই।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ) ২০২৫ সাল পর্যন্ত সিসি সীমা বহাল রাখার পক্ষে।
এ বিষয়ে ইফাদ অটোসের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, মার্চের মধ্যে সিসি সীমা তুলে নেয়া হলে তারা আগামী মে মাসে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বাজারে ছাড়তে পারবেন। আর কারখানা করার চিন্তা চট্টগ্রামের মিরসরাই অথবা ময়মনসিংহের ভালুকায়। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ একর জমি নিয়েছে ইফাদ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!