ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী নেইমারের ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) ভোর ৬টায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। তাই উত্তেজনার পারদটাও বেশ ওপরে। কেবল লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবল বিশ্ব। উত্তেজনার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। তবে কোপা আমেরিকার এবারের আসরের শুরু থেকেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে। ইতিমধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।
গত ৬ জুলাই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ৪ জনের আহত হওয়ার খবর বিভিন্ন মিডিয়ায় এসেছে।
এমন পরিস্থিতিতে রোববার জনপ্রিয় এই দুই দলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলায় সংঘর্ষ সৃষ্টির আশঙ্কা রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে।
নির্দেশনা আরো বলা হয়েছে, চায়ের দোকানে বা বড় কোনো স্ক্রিনে গণজমায়েত করে প্রকাশ্যে খেলা দেখা যাবে না। যার যার বাড়িতে বসে খেলা দেখতে হবে। এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে যারা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের কোনোরকম ছাড় দিবে না পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) জেলার অতিরিক্ত এসপি (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১১ জুলাই ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলা নিয়ে এরইমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই খেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, খেলাটি যাতে বড় স্ক্রিনে, খোলা জায়গা, ক্লাব বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় সেটি মাইকিং করে জানিয়ে দেয়া হবে। খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে চারজনের দল করে মাঠে থাকবে পুলিশ।
মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। এ বিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইবো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!