ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতিতে কাটছাঁট করে প্রকাশিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি আরও সংক্ষিপ্ত করে প্রকাশ করা হচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে এ পাঠ্যসূচি পুনর্বিন্যাস করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে এনসিটিবির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যেই এ সিলেবাস প্রত্যাহার করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিলো তা নিয়ে বিতর্ক আছে। অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে। এর প্রেক্ষিতে এসএসসি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ৩২টি বিষয়ের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সংক্ষিপ্ত সিলেবাসের খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকগণ।
জানা গেছে, ২৫ জানুয়ারি এসএসসির যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন। কারণ এ সংক্ষিপ্ত সিলেবাস তিন চার মাসে কোনোভাবে শেষ করা সম্ভব নয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা ফোন করে এ সিলেবাস নিয়ে আপত্তি জানিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, যেসব অধ্যায় বা বিষয় সব বাদ দেওয়া হয়েছে তারা ক্লাস এমনিতেই এগুলো পড়ান না। যে সিলেবাস প্রকাশিত হয়েছে এটা শেষ করতে কমপক্ষে ১০ মাস সময় দরকার। এরপরই মন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!