আন্তর্জাতিক ডেস্ক: অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। আসামের করিমগঞ্জ জেলার বালিয়া এলাকায় শুক্রবার (১ জানুয়ারি) এ সুড়ঙ্গের খোঁজ পাওয়ার দাবি করা হয়। পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানে সুড়ঙ্গটি ব্যবহার করা হয় বলে দাবি করছে করিমগঞ্জ জেলা পুলিশ।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, উপরে কাঁটাতারের বেড়া। সারাক্ষণ বিএসএফ টহল দিচ্ছে। নিচে সুড়ঙ্গ ধরে যাতায়াত চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত রোববার (২৭ ডিসেম্বর) করিমগঞ্জের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তি অপহরণ হন। পরে তার পরিবারের কাছে বাংলাদেশি নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বাংলাদেশের ফোন নম্বর দেখে চিন্তা বেড়ে যায় পরিবারের সদস্যদের। পুলিশের পরামর্শে শুরু হয় মুক্তিপণ কমানোর জন্য দর কষাকষি। কিন্তু অপহরণকারীরা অনড় থাকায় পাঁচ লাখ টাকা দিতেই সম্মত হয় পরিবার। এর পরেই ফোনের অন্য প্রান্ত থেকে কড়া নির্দেশ আসে, কাউকে না জানিয়ে টাকা জমা করতে হবে পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে। সূত্র পেয়ে যায় পুলিশ। বুধবার এলিমুদ্দিনকে গ্রেফতার করা হয়। সীমান্ত সংলগ্ন এলাকায় শুরু হয় জোর তল্লাশি। এতে সুড়ঙ্গের বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে আশঙ্কায় অপহরণকারীরা দিলোয়ারকে ছেড়ে দেন। ফিরে এসে তিনিই পুলিশকে সুড়ঙ্গের কথা জানান। এরপর শুক্রবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টিম বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ২০০ মিটারেরও বেশি দীর্ঘ সুড়ঙ্গের সত্যতা পেয়েছে পুলিশ।
করিমগঞ্জ জেলা পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝাঁ জানান, সুড়ঙ্গের স্থানটি জঙ্গলঘেরা। উপরে কাঁটাতারের বেড়া। এর নিচে দিয়ে সুড়ঙ্গ। সুড়ঙ্গ মুখ দেখে মনে হবে সাধারণ গর্ত। দিলোয়ার জানিয়েছে- বাংলাদেশের সিলেট প্রান্তেও সুড়ঙ্গমুখে এমন সাধারণ গর্তের মতো চেহারা। ওই পথে দুস্কৃতিকারীরা নিয়মিত চলাচল করে।
তাৎক্ষণিক সুড়ঙ্গের ভারত অংশের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। এরই মধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ভারতীয় এ পুলিশ সুপার।
সূত্র: আনন্দবাজার

সূত্র: আনন্দবাজারএখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!