২০২১ সালে ঢাকার বোট ক্লাবের সেই ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এসময় আদালতে তার সাথে উপস্থিত ছিলেন তার স্বামী শরীফুল রাজ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি জানিয়েছেন।
এসময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে নাসির উদ্দিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি।
এর আগে গত ১৮ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
ওইদিন মামলার বাদী পরীমণি অসুস্থ থাকায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করে। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৯ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে ১৮ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন আসামি নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন আদালত।
অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ তিন আসামি। নাসিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে দণ্ডবিধি আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। অপর দুই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ এর ৩০ ধারায় অভিযোগ গঠন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি ঢাকার সাভার থানায় মামলা করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!