মজুরি বাড়ানোর আন্দোলনকে কেন্দ্র করে আজ বুধবারও রাজধানীর মিরপুরের সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।আজ বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে নামেন তারা। এ সময় সড়কে এক চিকিৎসকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এ সময় তারা মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন। একই সঙ্গে শ্রমিকদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলা এবং তাদের হামলায় তিন শ্রমিক নিহত হওয়ায় বিচার দাবি করছেন তারা।
জানা গেছে, সকাল ৯টা থেকে মিরপুর ১১ নম্বর থেকে শ্রমিকরা এসে ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। এ ছাড়া কয়েকভাবে বিভক্ত হয়ে মিরপুর ১, ২, সাড়ে ১০ ও কচুক্ষেত এলাকাতেও অবস্থান নিয়েছে তারা। এর মধ্যে মিরপুর দুই নম্বর বড়বাগ এলাকায় দেশ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা।
সকাল থেকে ১০ নম্বর গোল চত্বরে লাঠি হাতে অবস্থান নিয়ে তারা সড়কের প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ করে দেয়। এই সড়কে এখন রিকশা, সিএনজি ও মোটরবাইক চলাচল করলেও বড় কোনো বাস চলাচল করতে পারছে না।
এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের মিরপুর এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে তারা শ্রমিকদের বিক্ষোভ বা সড়ক অবরোধে কোনো বাধা দেননি।
এ বিষয়ে মিরপুরে বিভাগের পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। এটা তাদের ন্যায্য দাবি, এই দাবি পূরণে সংশ্লিষ্টরা কথাও বলছেন। তাদের দাবি পূরণ হলেই রাস্তা ছেড়ে চলে যাবে।’
স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রমিক হত্যা ও হামলার যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে জিজ্ঞেস করলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শ্রমিক হত্যার মতো কোনো বিষয় আমাদের জানা নেই। আন্দোলনরত শ্রমিকদের কোনো নেতা না নেতৃত্বদানকারী সংগঠন নেই। তাই তারা বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে আন্দোলন করছে। শ্রমিক হত্যার বিষয়টি গুজব বলেই মনে করি। আর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ আপনারা শুনেছেন সেটা নিয়ে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। আমরা অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।'
‘শ্রমিক নিহতের ক্ষেত্রেও তারা মামলা করতে চাইলে সঠিক তদন্তের স্বার্থে আমরা সেটিও নেব। কিন্তু কেউ কোনো মামলা ও অভিযোগ করছে না’, যোগ করেন মিরপুরে বিভাগের পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার।
বিক্ষোভ ছড়িয়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে ডিসি জসিম বলেন, ‘আমরা বিষয়টা নজরদারি করছি। এটা পোশাক শ্রমিকদের আন্দোলনের ধরন। তারা খুব একটা ভায়োলেন্ট নয়।’
এদিকে ছবি কিংবা ভিডিও করতে গেলেই শ্রমিকদের আক্রোশের শিকার হচ্ছেন দায়িত্বরত সাংবাদিক ও অন্যান্য সাধারণ মানুষ।
এর আগে গতকাল মিরপুর অঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাত পৌনে আটটার দিকে তারা সড়ক ছেড়ে যান।
উল্লেখ্য, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এর মধ্যে ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজ নবম দিনের মতো বিক্ষোভ-সড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকেরা

০
আজও লাঠিসোঁটা হাতে মিরপুরের সড়কে পোশাকশ্রমিকরা