ডেস্ক রিপোর্ট: গত জুন মাসে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু দেশে মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা প্রকাশ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বর্তমানে ফল তৈরির কাজ শেষ। আর ফল প্রকাশ করা হতে পারে আজ বৃহস্পতিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি'র চেয়ারম্যান সোহবার হোসাইন। তিনি বুধবার (২৮ জুলাই) বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষ অনুমোদন নিয়ে পিএসসি'র সব কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।
সোহবার হোসাইন বলেন, বর্তমান জরুরি অবস্থায় বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
এদিকে পিএসসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশে চলমান করোনা সংক্রমণের ফলে দীর্ঘ সময় ধরে পিএসসির কার্যক্রম শিথিল ছিল। এ জন্য এই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। চলতি মাসের মধ্যে ৪১তম বিসিএসের নির্বাচনী ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এ মাসের আর মাত্র একদিন বাকি রয়েছে। সে হিসেবে বৃহস্পতিবার তা প্রকাশ করা হতে পারে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একসঙ্গে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!