ডেস্ক রিপোর্ট: টানা তিন জয়ে সিরিজ পকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়। চতুর্থ ম্যাচে এসে হোঁচট। পঞ্চমে সুর বেঁধে আবারও হোক জয়গান, এটুকুই ছিল দিনের প্রার্থনা।
শেষ ম্যাচে জয় না পেলে বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজে যেন দাগ পড়ে যাবে।
দাগ পড়তে দিল না মাহমুদউল্লাহ বাহিনী। রীতিমতো ধসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের ছোড়া ৮ উইকেটে ১২৩ রানের টার্গেট পূরণ করতে গিয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ৬২ রানে!
এমন ব্যাটিং বিপর্যয়ে আর কখনও পড়েছে কি অস্ট্রেলিয়া। এক ভয়ানক দুঃস্বপ্ন নিয়েই রাতের উড়োজাহাজে উড়বে অসিরা।
পঞ্চম টি-টোয়েন্টিতে এই হারে দুই লজ্জার রেকর্ড নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। প্রথমটি হলো - নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া।
দ্বিতীয়টি হলো- শুধু টি-টোয়েন্টিই নয়; যে কোনো ফরম্যাটে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আজ মাত্র ১৩.৪ ওভারে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে সবচেয়ে কম সময়ে আউটের রেকর্ডটি ছিল ১৪.৩ ওভারের।
আজ ১২৩ রানের তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ৫১ রানেই ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন আর সাইফউদ্দিনের পেসে ধরাশায়ী ম্যাথিউ ওয়েডের দল। মাত্র ১৩.৪ ওভারেই গুটিয়ে যাওয়ায় মোস্তাফিজের ডেথ ওভার ফেস করতে হয়নি অসিদের।
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে বিরল রেকর্ড সাকিবের
আগের ম্যাচে ওয়ানডাউনে নেমে সাকিব আল হাসানের এক ওভারেই ৩০ রান নিয়েছিলেন ড্যান ক্রিশ্চিয়ান। যার সুবাধে সফরে একমাত্র জয়টি পেলো অস্ট্রেলিয়া। আজ শেষ ম্যাচে সেই ক্রিশ্চিয়ানকে ওপেনিংয়েই নামিয়ে দিলো সফরকারীরা। চিন্তা ছিল হয়তো, ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিশ্চিয়ান যদি একটা ঝড় তুলে দিতে পারেন!
কিন্তু সাকিব আল হাসান বল হাতে নেয়ার আগেই সাজঘরে ড্যানিয়েল (ক্রিশ্চিয়ান)। ৩ বলে করলেন মাত্র ৩ রান। এরপরই নাসুম আহমেদের বলে বোল্ড হলেন। অস্ট্রেলিয়ার দুর্দাশা এবং চরম লজ্জা শুরু তখনই।
এরপর বোলিংয়ে যখন সাকিবকে আনা হলো, ততক্ষণে ২টি ব্যাটসম্যানের আয়ু শেষ করে দিয়েছিলেন নাসুম। সাকিব এসেই সর্বোচ্চ ২২ রান করা ম্যাথ্যু ওয়েডকে তুলে নিলেন। সাকিবের বল বোঝার আগেই বোল্ড অসি অধিনায়ক।
এরপর অ্যাস্টন টার্নারকে যখন সাকিব ক্যাচ দেয়ালেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে, তখনই টি-টোয়েন্টির ইতিহাসে বিরল রেকর্ডটি গড়ে ফেলেন তিনি। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান এবং ১০০ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।

০